লাগাম টানা যাচ্ছে না নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের। বাজারে চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজ, শাকসবজি থেকে শুরু করে এমন কোনো নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নেই, যার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে না। প্রতিদিনই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যর দাম।সরোজমিনে বাজারে গিয়ে দেখা যায় কেজি প্রতি বয়লার মুরগির দাম ১৬০ থেকে ১৬৫ টাকা, সয়াবিন তেল ১৬০টাকা,কাচা মরিচ ২০০টাকা,বেগুন ৬০টাকা,পিয়াজ ৫৫ টাকা,আলু ২৫ টাকা, সকল প্রকার সবজির দামই উর্ধ মুখি।
একজন ক্রেতার সাথে কথা বললে তিনি বলেন-
মানুষের আয় বৃদ্ধি পায়নি, কিন্তু প্রয়জনীয় সকল জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে,সল্প আয়ে এই পরিস্থিতিতে সংসার চালানোই কষ্ট সাধ্য হয়ে পড়েছে।
বিশেষজ্ঞদের মতে - সরকারের বাজার দর নিয়ন্ত্রণে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।
এতে করে সাধারণ মানুষ স্বস্তির নিশ্বাস নিতে পারবে।
Post a Comment