আফগানিস্তানের রাজধানী কাবুলের উপকণ্ঠে খোদামান শহরে তালেবানের সমর্থনে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওই সমাবেশে শুধু পুরুষ ও কিশোররা অংশ নেন বলে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। কাবুলের
উত্তরাঞ্চলের একটি মাঠে রোববার আয়োজিত ওই সমাবেশে এক হাজারেরও বেশি মানুষ অংশ নেন। জানা গেছে, আফগানিস্তানের ঐহিত্যবাহী পোশাক পরে তারা সমাবেশে অংশ নেন। সমাবেশে
তালেবানের শীর্ষ পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। বক্তাদের অ্যাসল্ট রাইফেল কাঁধে নিয়ে বক্তব্য রাখতে দেখা গেছে। সমাবেশস্থলের চারপাশে তালেবান যোদ্ধারা আফগানিস্তানের পতাকা ও অস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন।
Post a Comment