মাদক ও নারীতে আসক্ত নোবেলকে ডিভোর্স

নানা কারণে বনিবনা না হওয়ায় নোবেলকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন মেহরুবা সালসাবিল। গত ১১ সেপ্টেম্বর এ নোটিশ পাঠান সালসাবিল। বুধবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত
করেছেন তিনি নিজেই। সালসাবিল বলেন, 'নোবেলের সঙ্গে সংসার করা সম্ভব না। তাই তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছি। এখন যদি সে সিগনেচার করে দেয় তাহলে ডিভোর্স হয়ে যাবে। আর সিগনেচার না করলে তিনমাস পর অটোমেটিক ডিভোর্স কার্যকর হবে। নোবেল
মানসিক অসুস্থ। সে মাদক এবং নারীতে আসক্ত। বিভিন্ন সময় আমাকে নির্যাতন করেছে। এসব কারণে ওর সাথে সংসার করা সম্ভব না। তাই ডিভোর্স লেটার (তালাক নোটিশ) পাঠিয়েছি।'

Post a Comment

Previous Post Next Post