যেদিন হারিয়ে যাবো


কবি---লতিফুল ইসলাম 

দূর থেকে দূরে যাবো যে হারিয়ে 
আকাশের সীমানায় মেঘেদের নীলিমায়
হাওয়ায় দুলে দুলে পথ যাবো ভূলে।

ফিরবো না আর হবো একাকার
পৃথিবীর মমতা কাটাবো এবার।
চাইলেই পাবে না তো আমাকে যে আর।।

রংধনুর সাত রঙে নিত্য নতুন ঢঙে 
মিলবে তবে দেখা রঙিন খামে আঁকা 
চিঠিতে তাকালে পাইতে পারো যে দেখা।

যদি থাকে মন নয় কোন সন
আঁধারের গায়ে বসে আসবো কোনো ক্ষণ 
পূর্ণিমার আলোর রেখায় বৃক্ষ রাজি বন।।

কোন একদিন মনে পড়বে যেদিন 
আকাশের দিকে তাকিয়ে চোখ দুটো বাকিয়ে 
দেখো আমাকে আমায় পাবে যে খুঁজে 
আমি থাকবো সেদিন তোমারই প্রতিক্ষাতে।।

Post a Comment

Previous Post Next Post