ই-কমার্স প্রতিষ্ঠান দালালের নোটিশ

প্রিয় গ্রাহক , দালাল পরিবারে আপনাকে স্বাগতম। 
গতকাল রাতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা আমাদের কেন্দ্রীয় কার্যলয় আজ থেকে খোলা থাকবে এবং আমাদের অফিসিয়াল কার্যক্রম চালু হবে।
তার ধারবাহিকতায় আজকে আমাদের কেন্দ্রীয় কার্যলয় খুলে চলছে  প্রথম দিনের কর্ম প্রস্তুতি। আপনারা সবাই জানেন যে, কয়েকদিন আমাদের কেন্দ্রীয় কার্যলয় এবং মেগা ডেলিভারি জোন বন্ধ ছিল। সেই লক্ষে আমাদের সকল প্রস্তুতি নেয়া প্রায় শেষ । ইনশাল্লাহ আগামীকাল থেকে,  আমাদের সিইও স্যার চেক বাউন্স এবং রিফান্ড ইস্যুর জন্য যে নির্দেশনা দিয়েছেন সেই মোতাবেক আমাদের যাবতীয় সার্ভিস এবং সমাধান আগামীকাল থেকে যথা নিয়ম অনুযায়ী শুরু হবে।  আমরা আবারো জোরাল ভাবে বলতে চাই প্রতিদিন চেকবাইন্স ইস্যু অথবা রিফান্ড ইস্যুর জন্য যাদেরকে এসএমএস করা হবে শুধু মাত্র তারাই অফিসে এসে আপনার সার্ভিস টি বুঝে নিবেন।  ধারাবাহিক ভাবে সবাইকে এসএমএস করা হবে, সময় দিয়ে দালাল প্লাস কে এগিয়ে নিয়ে যেতে সবার নিকট অনুরোধ করা যাচ্ছে।

বিঃদ্রঃ দালাল প্লাসের এসএমএস ব্যাতিত কাউকে না আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। এসএমএস ব্যাতিত কেউ আসলে দালাল প্লাস থেকে তাকে কোন ভাবে সেবা প্রদান করা হবে না। এছারাও অফিসে এসে কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করলে দালাল প্লাস আইনি প্রক্রিয়াতে যেতে যথাযথ ব্যাবস্থা গ্রহন করবে। দালাল প্লাসকে সুষ্ঠভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য আপনাদের নিকট সহযোগিতা কাম্য, আপনাদের একমাত্র প্রচেষ্টা দালাল প্লাসকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

Post a Comment

Previous Post Next Post