নিজস্ব প্রতিবেদকঃ
ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে করোনা রোগীদের জন্য বিনা মূল্যে অক্সিজেন,ওষুধ সেবা ও হেল্প সেল'র উদবোধন করা হয়েছে। সোমবার সকালে দলীয় কার্যালয়ে কর্মসূচির উদবোধন করেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডঃ মশিয়ুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডঃ এম এ মজিদ। আরও উপস্থিত ছিলেন,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল মালেক,আক্তারুজ্জামান,জাহিদুজ্জামান মনা,সদর উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডঃ মুন্সী কামাল আজাদ পান্নু,পৌর বিএনপির আহবায়ক মোঃ আঃ মজিদ বিশ্বাস,জেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম বাদশা,সদর উপজেলা বিএনপি'র সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব মাহাবুবুর রহমান শেখর, জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ আশরাফু্ল ইসলাম পিন্টু, জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক, মোঃ মুসফিকুর রহমান মানিকসহ বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডঃ এম এ মজিদ জানান, আমরা স্বেচ্ছাসেবক টিম গঠন করেছি। আমাদের স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি যেয়ে অক্সিজেন ও বিনামূল্যে ওষুদ পৌছে দিয়ে আসবে। আমরা হটলাইন নাম্বার চালু করেছি। আমাদের নাম্বারে ফোন করলে আমরা বাড়িতে অক্সিজেন ও ওষুধ পৌছে দেব।
হটলাইন নাম্বার-০১৯১১১৩৩৫০৯,০১৭৭৬২৫৩০৪৮,০১৭১১৩৫২৯৮৩ ও ০১৯২৮৭০৪৯৪৭। করোনায় আক্রান্ত ঝিনাইদহের যেকোন রোগী এই হটলাইন থেকে ফ্রি অক্সিজেন সেবা পাবেন।

Post a Comment