জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর হাসপাতালে করোনা রোগীর উপচে পড়া ভীড় আর সেই সাথে অক্সিজেন সংকটে পড়া করোনা রোগীর স্বজনদের আর্তনাদ যখন বিভীষিকাময় অবস্থায় তখন ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটের দায়িত্বরত ঝিনাইদহের ফ্লোরেন্স নাইটেংঙ্গেল নামে পরিচিত ডা জাকির তার ফেসবুক প্রোফাইলে ঝিনাইদহের সুধিজনদের কাছে অক্সিজেন সিলিন্ডার চেয়ে একটি করুণ পোস্ট দেন সেটি নজরে আসে মানবতার ফেরিওয়ালা ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক জনাব সাইদুল করিম মিন্টুর এবং তাৎক্ষনিকভাবে মেয়র সাইদুল করিম মিন্টু ২৫ টি অক্সিজেন সিলিন্ডার ব্যবস্থা করেন। পরদিন সকালে সদর হাসপাতালে উপস্থিত হন তার পৌর সেচ্ছাসেবক বাহিনী ও ছাত্রলীগের কর্মীদের সাথে নিয়ে এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তা হস্তান্তর করেন।


Post a Comment