কবি--লতিফুল ইসলাম★★★★------
আমরা সবাই সাধু সেজে করছি কত কাজ
কাজের নামে করছি অকাজ সেজে সাধু সাজ।
কেউবা করি ধান্দাবাজি,কেউবা দূর্নীতি
অবৈধ সব টাকা দিয়ে কেউবা হজ্জ করি।
কেউবা কাজে দিচ্ছি ফাঁকি, কেউ করি যে দান
পরের টাকা মেরে গড়ছি বিশাল আলিশান।
কেউবা পেটাই বউকে আবার পেটাই কাজের মেয়ে
অন্যায় দেখে বলছি নাতো দেখছি চেয়ে চেয়ে।
আবার কেহ যৌতুক নিয়ে করছে বিয়ে শাদী
এসব কিছু না দিলে ভাই হচ্ছে যে বিবাদী।
কেউবা আবার খাচ্ছে গাঁজা লুকিয়ে লুকিয়ে সমাজের লোক চিন্তিত আজ তাদেরকে যে নিয়ে।
মিথ্যা কথা বলছি শত,হিংসা হৃদয় জুড়ে
পরের ক্ষতি করতে সদা খাচ্ছে কুঁড়ে কুঁড়ে।
এতিমের হক খেতে মোদের নেই যে মনে দ্বিধা
বেশভূষা দেখলে লোকে ভাবে সাদাসিধা।
মাতব্বরি করে করছি কতো সমাধান
ঘুষ পেয়ে গাইছি মোরা অপরাধীর গান।
বেঠিকটা আজ বলছি সঠিক, এইতো সাধু মোরা
স্বার্থ পেলে সব ভুলে যাই নিচ্ছি ফুলের তোড়া।
Post a Comment