দূরত্ব

কবি- আনিচুর রহমান আনিচ।
এখন আর  বৃষ্টিতে ভিজতে ইচ্ছে জাগে না!
চোখের জলে তো রোজই ভিজি।
কাঁটা বিঁধে যাবে তার ভয়ে,
গোলাপের প্রেমে পড়ে ছুঁতে চায় না মন।

আম কুড়ানোর সাধ বড্ড বেশিই ছিল,
সেদিনের  দমকা হাওয়ার ঝড়ের পর,
আম গাছটার দিকে তাকাতে ও
ভীষণ ভয়ে গা শিউরে ওঠে!

মাঝে মাঝেই নদীর তীরে মোহনায়,
দাঁড়িয়ে থাকাটা বেশি মধুর মনে হতো!
এখন ভাবতেই অবাক লাগে
তারা কখনো আলাদা হয়ে যাবে না তো?

আকাশটাকে খুব কাছের মনে হতো!
সময়ের ব্যবধানে ভুলটা ও ভেঙে গেছে।
বুঝতে শিখেছি তার আর আমার দুরত্ব,
তাই আকাশে পানে চেয়ে নিজের গল্প বলা হয় না।

অনেকেই আপন ছিল!
কালের আবর্তে হারিয়ে গেছে সবাই।
ঠুনকো ভালোবাসা আর প্রতিজ্ঞা 
স্মৃতি মাত্র।
তাই কাউকে আপন পাওয়ার জন্য মন কাঁদে না।

Post a Comment

Previous Post Next Post