বিষয়খালী ঘোষপাড়া সার্বজনীন শিব মন্দিরে জাহেদী ফাউন্ডেশনের অনুদান প্রদান

বিষয়খালী ঘোষ পাড়া সার্বজনীন শিব মন্দিরে জাহেদী ফাউন্ডেশন ঝিনাইদহ এর সত্ত্বাধীকারি জনাব মোঃ কাইয়ুম শাহরিয়ার হিজল ভাইয়ের দেওয়া ২০,০০০ টাকা অনুদান মন্দির কমিটির হাতে তুলে দেন মোঃ খুরশিদ আলম মিঞা চেয়ারম্যান ৭ নং মহারাজপুর ইউনিয়ন পরিষদ সদর উপজেলা ঝিনাইদহ।
এ সময় উপস্হিত ছিলেন গোলাম রছুল খোকন, রোকনুজ্জামান ওকমুল, জাহিদুল ইসলাম,  আব্দুল আলিম, মহাতাপ উদ্দিন, আব্দুর রাজ্জাক, ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মিঞা সহ মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ ঘোষ পাড়ার সকল পর্যায়ের এক অংশ।
উপস্থিত সকলেই জাহেদী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ভাষা সৈনিক মরহুম মুসা মিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আর্শীবাদ করা হয়, এবং জাহেদী ফাউন্ডেশনের পরিচালক মোঃ নাসের শাহরিয়ার মহুল মিয়া সহ কাইয়ুম শাহরিয়ার হিজল ভাইয়ের জন্য বিশেষ ভাবে দোয়া ও আর্শীবাদ করা হয়।
সেই সাথে বিষয় খালী গ্রামে জাহেদী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ভাষা সৈনিক মরহুম মুসা মিয়ার নামে যে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন সেই বিষয়ে গ্রাম বাসির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য প্রত্যয় ব্যক্ত করেন।

Post a Comment

Previous Post Next Post