শীতোৎসব

কবি-গুলজার হোসেন গরিব

এখানে অচিরেই শীত আসবে
শীত আসলে সুযোগসন্ধানী দেশদ্রোহী শেয়ালেরা
মহড়া দেবে প্রতি রাতে
সাধারণ জনগণের রাষ্ট্রিয় বিশ্বাস ধূলিসাৎ করতে। 

পঁচাত্তরের শীত থেকে সব শীতই
এখানে দেশদ্রোহী শেয়ালদের শীতোৎসব। 

শীতে লোভনীয়-রসালো ম্যাজিক ডিম
হাতে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে আনাচকানাচে
মিথ্যুক, প্রতারক, শিকারিরা। 

মূর্খ শিকারগুলো দলে দলে ছুটে আসবে
আমোদোঙ্গনী, উলুষ্ম উপেক্ষা করে 
দেশদ্রোহী শেয়ালদের দেখানো লালসালু পাতা মাঠে। 

রাত বাড়বে ভিড় বাড়বে
দেশদ্রোহীরা খায়েশ মেটাবে এক এক করে
হাড় কাঁপানো শীতেও গরম করে তুলবে মূর্খদের। 

মানসিক উষ্ণতায় একটু পরপর
চিৎকার করে ওঠবে কামনা লোভি মূর্খরা
তারপর আলেয়ার হাত ধরে বাড়ি ফিরে যাবে অন্ধকারে। 

ম্যাজিক ডিম সত্যি ভেবে খেতে চায় 
কল্পনাতীত সৌন্দর্যমণ্ডিত মিথ্যে মঞ্জিলে বসে আরামায়েশে
যাদের জরাজীর্ণতা কাটে না কখনো।

১৮/৯/২০২১ লেখার স্থান বাসায়, পাগলা কানাই লোড়
ঝিনাইদহ পৌরসভা।

Post a Comment

Previous Post Next Post