মুক্তাগাছায় চিকিৎসককে মারধরের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার।

এ ঘটনার কিছুক্ষণ পর মাহবুবুল আলম ক্ষিপ্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে গিয়ে ওই চিকিৎসককে মারধর করেন এবং চিকিৎসকের কক্ষে ভাঙচুর চালান। এ ঘটনায় গতকাল রাতে মাহবুবুল আলমের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় মামলা করেন ওই চিকিৎসক।

ময়মনসিংহ জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, মাহবুবুল আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

চিকিৎসা কর্মকর্তাকে মারধর ও মাহবুবুল আলমকে গ্রেপ্তারের বিষয়ে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক বক্তব্য জানানো হবে।

এ বিষয়ে ময়মনসিংহের সিভিল সার্জন মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা মুক্তাগাছা ‍উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই চিকিৎসককে মারধরের ঘটনার সুষ্ঠু তদন্ত ও সঠিক বিচারের দাবি জানাচ্ছি।’

Post a Comment

Previous Post Next Post