সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল (এন.সি.পি) নামে ভুয়া একটি সংগঠনের কেন্দ্রীয় কমিটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই ভুয়া কমিটি স্বঘোষিত, অগঠনতান্ত্রিক, উপদেষ্টা পরিষদের অনুমোদনবিহীন। বিগত আন্দোলন সংগ্রামে আমাদের সংগঠনের বহু নেতা-কর্মী হামলা, মামলা, জেল, জুলুমের শিকার হয়েছেন, স্বেচ্ছাশ্রমে ও নিজেদের অর্থে বিএনপির পক্ষে অবিরাম প্রচারণা করে যাচ্ছেন। হঠাৎ করে আমাদের সংগঠনের নাম ব্যবহার করে সুবিধাবাদী এবং বহিস্কৃত একটি মহল কমিটি ঘোষণা করেছে, আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
দেশবাসী ও সাইবার দল কেন্দ্রীয় কমিটি, সকল মহানগর, জেলা, উপজেলা কমিটির সকল সদস্যকে অবহিত করছি আমাদের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজী কামরুল ইসলাম ও সাধারণ সম্পাদক দীর্ঘদিন কারানির্যাতিত লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল -এর নেতৃত্বে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত আছি। ইনশাআল্লাহ সুবিধাবাদী কুচক্রী মহলের সকল ষড়যন্ত্র রুখে দিবো এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান- এর নেতৃত্বে বিএনপির সকল কর্মকান্ড আমরা যথাযথ ভাবে অনলাইনে তুলে ধরবো।
সকলের কাছে অনুরোধ করবো কুচক্রী মহলের কমিটি নিয়ে বিভ্রান্ত হবেন না। সাইবার দলের মূলধারার সংগে থাকুন, সাইবার দলের উপদেষ্টাদের প্রতি আস্থা রাখুন। অনলাইন প্লাটফর্মে বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার ও মিথ্যা গুজব প্রোপাগাণ্ডা রুখে দিতে কাজ করুন।
বার্তা প্রেরক-
মোহাম্মাদুল্লাহ হক সাকিব
দপ্তর সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদ মর্যাদা) জাতীয়তাবাদী সাইবার দল, কেন্দ্রীয় কমিটি

Post a Comment