টিম পজিটিভ বাংলাদেশের মাধ্যমে করোনাকালীন কর্মহীন হয়ে পরা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সাবেক ছাত্রলীগ কর্মী সেলিম মিয়াকে অটোরিকশা উপহার দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। জানা যায়, করোনাকালীন কর্মহীন হয়ে পরায় সাবেক এই ওয়ার্ড ছাত্রলীগ নেতা তার পরিবার নিয়ে দুর্বিষহ জীবনযাপন পার করছিলেন। এমন অবস্থায় কয়েকটি গণমাধ্যমে তার দুর্বিষহ জীবন যাপন নিয়ে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর টিম পজিটিভ এর নজরে আসলে স্থানীয় ছাত্রলীগ নেতা কর্মীদের মাধ্যমে তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন টিম পজিটিভ বাংলাদেশের সদস্যরা। তবে এমন উপহারকে সবসময় দেশরত্ন শেখ হাসিনার ভালোবাসার উপহার হিসেবে অবহিত করেন গোলাম রাব্বানী।
ছাত্রলীগ কর্মীকে গোলাম রাব্বানির অটোরিকশা উপহার
Subd24
0
Post a Comment