ওয়াইফাই সংযোগ পাবে সব প্রাথমিক বিদ্যালয়

স্টাফ রিপোর্টার-
'মনপুরা থেকে লংগদু' দেশের কোনও প্রাথমিক বিদ্যালয় বাদ যাবে না, সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আনা হবে ওয়াইফাইয়ের আওতায়। মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে সব বিদ্যালয়ে চলবে ইন্টারনেট ব্যবস্থা। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বলেন, 'শিগগিরই দেশের ৬৫ হাজার ৯৯টি প্রাথমিক বিদ্যালয়কে ওয়াইফাইয়ের আওতায় নেওয়া হবে। বাদ যাবে না মনপুরা থেকে লংগদুর কোনও প্রাথমিক বিদ্যালয়। শিক্ষকরা তাদের স্মার্ট ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। প্রতিটি বিদ্যালয়ের সর্বোচ্চ ১০ জন শিক্ষককে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। ডাটা ফি দেওয়া হবে। শিক্ষকরা তাদের স্মার্ট ফোন ব্যবহার করবেন। স্মার্ট ফোন থাকলে রাউটার বা অন্য কোনও ডিভাইস ছাড়াই সেবা গ্রহণ করা সম্ভব।

Post a Comment

Previous Post Next Post