রংপুরের জেলেপল্লীতে আগুন পুড়িয়ে দিল ২০টি বাড়ি

অনলাইন ডেস্ক-
ফেইসবুকে এক তরুণের ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জের মাঝিপাড়া জেলেপল্লীর ২০টি বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রোববার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রংপুরের সহকারী পুলিশ সুপার মো.কামরুজ্জামান। একটি ফেইসবুক পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরির খবর পেয়ে পুলিশ রাতে মাঝিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের ওই তরুণের বাড়ির নিরাপত্তায় অবস্থান নেয়। কিন্তু কিছুটা দূরে হিন্দুদের অন্য বাড়িতে আগুন দেওয়া হয়। সেখানে অন্তত ২০টি বাড়িঘর পুড়েছে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (ডি) সার্কেল কামরুজ্জামান বলেন, ‘এক হিন্দু যুবক ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দিয়েছেন- এমন অভিযোগের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমরা ওই যুবকের বাড়িটি প্রটেক্ট করতে পারলেও বেশ কিছু দূরে ১৫-২০টি বাড়িঘরে আগুন দেয় উত্তেজিতরা।’ এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তারের খবর জানা গেছে।

Post a Comment

Previous Post Next Post