জীবনের পথচলায় যদি করো ভুল
পাইবে না খুঁজে তুমি ওপারেরই কূল
নিখিলের মায়াবী জাল হইবে যে শূল
তরী পার হতে তব হও মশগুল।
নারী ধনে মত্ত দেহ ছয়লাব
হৃদয়ে কুকর্মের হয় আবির্ভাব
ধ্যানেতে মজিয়া মন পায় ঋষি ভাব
সেই ভাবেতে হবে কি আসল সিদ্ধিলাভ?
ধোঁকার আশ্রয় করে চলা অভিসারে
আলাপনে মজিও না কভু বিনা তারে
স্বল্প সময়েতে ক্ষতি দেহ ছারখারে
নিজেকে শোধরাতে অন্য কেহ পারে?
চেষ্টায় তুষ্ট বলে গুরুজনে
তবে কেনো চলো আজি ভবে আনমনে
ধরনীর বুকে দেখো আজি দুই নয়নে
গেলো দিন পাবে না তো ফিরে জীবনে।।
Merkur 37C Safety Razor Review – Merkur 37C
ReplyDeleteThe Merkur 37c worrione.com is herzamanindir.com/ an excellent short หาเงินออนไลน์ handled DE safety razor. It is more kadangpintar suitable for both heavy https://deccasino.com/review/merit-casino/ and non-slip hands and is therefore a great option for experienced
Post a Comment