শৈলকুপায় ওজু করার সময় চাল ব্যবসায়ীর মত্যু

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় মসজিদে ওজু করতে গিয়ে স্ট্রোক করে শামসের শেখ (৬০) নামে একজন মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (০১ অক্টোবর) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদে এই ঘটনা ঘটে। শমসের শেখ শৈলকূপা পৌর এলাকার হাবিবপুর গ্রামের ফজল শেখের ছেলে। তিনি পেশায় একজন চাল ব্যবসায়ী। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ সুত্রে জানা যায়, বিকাল আনুমানিক ৫টা ২০ টার দিকে চাল ব্যবসায়ী শামসের শেখকে দুজন ব্যক্তি মসজিদের ওজু খানায় অচেতন অবস্থায় দেখতে পেয়ে তাৎক্ষনিক ভাবে তাকে হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। চিকিৎসকরা পরীক্ষা করে জানান, অনেক আগেই তার মৃত্যু হয়েছে। ডাক্তারা জানিয়েছেন, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
সৃত্র-ডেইলি ঝিনাইদহ 

Post a Comment

Previous Post Next Post