সারাদেশের ন্যায় ঝিনাইদহে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার বিকালে শহরের পায়রা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে একই স্থানে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডঃ আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দলের সাধারণ সম্পাদক ও সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি তৈয়ব আলী জোয়ার্দার, আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার খান সউদ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, ছাত্রলীগ সভাপতি রানা হামিদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আককাস উদ্দিন, মাসুদ আহমেদ সঞ্জু, সাংগঠনিক সম্পাদক অশোক কুমার ধর, ধর্ম বিষয়ক সম্পাদক এসএম আনিছুর রহমান খোকা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডঃ ইসমাইল হোসেন, ক্রিড়া বিষয়ক সম্পাদক অ্যাডঃ বিকাশ কুমার ঘোষ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহাদুর রহমান খোকন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুর পারভেজ তুষার।
শোভাযাত্রায় ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগ,যুব মহিলা লীগ, শ্রমিক লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা আওয়ামী লীগ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, সবাই সজাগ থাকবেন। ঝিনাইদহে কোন প্রকার সাম্প্রদায়িক সন্ত্রাস সহ্য করা হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। কেউ দাঙ্গা লাগানোর চেষ্টা করলেই রুখে দেওয়া হবে।
Post a Comment