কারো উস্কানিতে পা দেয়া যাবে না--ভিপি নুর

কুমিল্লার ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। ধর্মপ্রাণ মানুষকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রকৃত রহস্য উন্মোচন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। সাম্প্রদায়িক উস্কানির ফাঁদে পা দিয়ে দুর্বৃত্তদের সুযোগ দেওয়া যাবে না।বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি,ক্ষুধার জ্বালা সইতে না পেরে বৃদ্ধার আত্নহত্যা,পুলিশি হয়রানিতে পাঠাও চালকের বাইক জ্বালিয়ে দেওয়া,জনরোষের দৃষ্টিভঙ্গি ঘোরাতে কিংবা রাজনৈতিক ফায়দা নিতে কোন মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ও এ ধরনের ঘটনা ঘটাতে পারে। তাই আমাদের সকলকেই এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। 
নুরুল হক নুর, সাবেক ভিপি ডাকসু

Post a Comment

Previous Post Next Post